কানাডার ওপেন ওয়ার্ক পারমিট, নতুন ব্যবস্থায় যাঁরা ভিসা সুবিধা পাবেন
শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সীমা বৃদ্ধির বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টি। হাউস অব সিনেটের স্পিকার কেভিন ম্যাকার্থি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শনিবার সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন।
এনবিসি নিউজ জানায়, গত শুক্রবারই যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেছিলেন, ঋণের সীমা বাড়ানো না হলে আগামী ৫ জুন যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যেতে পারে। তারপরই এই নীতিগত ঐকমত্য।
মার্কিন কেন্দ্রীয় সরকার কী পরিমাণ ঋণ নিতে পারবে, তার আইনি বাধ্যবাধকতা আছে। গত কয়েক বছরে নাগরিকদের প্রণোদনা দেওয়াসহ নানা কারণে দেশটির জাতীয় ঋণ আইনি সীমা ৩১ লাখ ৪০ হাজার কোটি ডলার ছুঁয়ে ফেলেছে। এ কারণে এখন তারা ঋণের সীমা বাড়াতে না পারলে আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রের দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
Comments